মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলে নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দিঘির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ নিজ এলাকায় লাভ করেছে।
শুক্রবার অনুষ্ঠিত খেলায় নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং দিঘির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোল শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে।
এদিকে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়,ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয় লাভ করেছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত খেলায় শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে দিঘির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে।