মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটিতে রকিবুল হাসান রিপনকে আহ্বায়ক এবং আরিফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মাহবুব আলম মাহফুজ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুর রহমান সাইদ।
কমিটির অন্যান্য সদস্যদের নাম পর্যায়ক্রমে জানানো হবে বলে জানা গেছে।