মেহেরপুর নিউজঃ
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এইসডিপি) ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে, স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-এর আওতায় “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক বিজ্ঞানমেলার ফলাফল ঘোষণা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় শুক্রবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর।
বিজয়ীদের মধ্যে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান এবং মেহেরপুর সরকারি কলেজ তৃতীয় স্থান অর্জন করে।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিগার সুলতানা, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, আইসিটি কর্মকর্তা সুব্রত কুমার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কুতুব উদ্দিন এবং যাদুখালী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা সাঈদ কামাল।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণাভিত্তিক শিক্ষার প্রতি আরও বেশি উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।