মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জুলাই:
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বুধবার মেহেরপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সূর্যের হাসি ক্লিনিক মিলনায়তনে ৭শ’ কোটি মানুষের বিশ্বে পরিকল্পিত পরিবার দেশ গড়ার অঙ্গিকার শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। ডা. ফজলুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. এম এ বাশার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিলুফার ইয়াসমিন, নূরজাহান বেগম, আনোয়ারা খাতুন, আলেয়া খাতুন প্রমুখ।