মেহেরপুর নিউজঃ
মেহেরপুর প্রতিনিধি: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মেহেরপুর-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার মেহেরপুর জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরে অবস্থিত ফরেস্ট ইয়ার্ড পার্কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পুনাক মেহেরপুরের সভানেত্রী টুম্পা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।