মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামবাসীর উদ্যোগে গোভীপুর মাঠ ও কবরস্থান পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে গোভীপুর গ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে মো. রফিক আলীকে সভাপতি এবং দয়াল হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট গোভীপুর মাঠ ও কবরস্থান পরিচালনা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি রহুল আমিন, সহ-সভাপতি সাজু, সহ-সাধারণ সম্পাদক মুকুল এবং কোষাধ্যক্ষ হাজী ইদ্রিস আলী।
এছাড়াও গোভীপুর গ্রামের প্রতিটি মসজিদ কমিটি থেকে দুইজন করে প্রতিনিধি নিয়ে মোট ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সভায় কমিটিতে দুইজন প্রবাসী সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।