মেহেরপুর নিউজ:
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দিবসটির মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাখাপি ইবনে সাজ্জাদ। সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নৌরীন ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ, ইন্সপেক্টর মারুফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাইখুল ইসলাম, সাংবাদিক রফিক-উল-আলম, রাশেদুজ্জামান, ব্র্যাকের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, সুবাহ সামাজিক সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম, সিপিডির নির্বাহী পরিচালক তৃপ্তি কণা বিশ্বাস এবং জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ শিমন।
বক্তারা তামাকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
এর আগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাখাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে র্যালিটি জেলা প্রশাসন চত্বর প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশ নেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ, জয়া ধর মুমু, ফারুকুল ইসলাম, তৌহিদুর রহমান, কাজী নৌরীন ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাইখুল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।