মেহেরপুর নিউজ:
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলাা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর, রিফাত জাহান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদ হোসেন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন।