মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ফ্রিল্যান্সিং ট্রেডে ১৫ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ।
প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা কম্পিউটার ব্যবহারের মৌলিক দক্ষতা অর্জনের পাশাপাশি ফ্রিল্যান্সিং বিষয়ে প্রাথমিক ধারণা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ অনগ্রসর জনগোষ্ঠীর কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।