মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মোবাইল কোর্টে সিগারেট কোম্পানির প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী রাখার অপরাধে ৩ ব্যবসায়ীর নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর শহরের সোডাপ মার্কেট, সদর উপজেলার বামনপাড়া ও বন্দর মোড়ে এ মোবাইল কোর্ট বসানো হয়। সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে মোবাইল কোটে ৩টি মুদিদোকানে বিভিন্ন সিগারেট কোম্পানির প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী রাখার অপরাধে ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫ ধারা মতে মোট ১২শ টাকা জরিমানা আদায় করা হয়।এসময় সেনেটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।