মেহেরপুর নিউজঃ
মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমির মোসলিম আলীর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
রোববার দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, ডা. আব্দুস সালাম, মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা, মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির খান জাহান আলী, রবিউল ইসলাম ও মনজুরুল ইসলামসহ অন্যরা।
জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে মেহেরপুর পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে রোববার মধ্যরাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন মোসলিম আলী। স্ট্রোকজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে বাড়িতে অবস্থান করছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।