মেহেরপুর নিউজ:
“রপ্তানিযোগ্য আম উৎপাদন” প্রকল্পের আওতায় আম উৎপাদনকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফসল উইং, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব ফেরদৌসী আখতার; কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশনের ফসল উইংয়ের অতিরিক্ত সচিব; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মো. আব্দুস; এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস।
মতবিনিময় সভায় রপ্তানিযোগ্য মানসম্পন্ন আম উৎপাদন, নিরাপদ চাষাবাদ, আন্তর্জাতিক বাজারের চাহিদা এবং আম রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় আমচাষিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরা হয়।
সভায় আমবাগান মালিক শাহীনসহ স্থানীয় আমচাষি, কৃষি বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।