মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী র্যাব ক্যাম্পে কর্মরত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী, কোম্পানি কমান্ডার, র্যাব-১২, সিপিসি-৩ বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মেহেরপুর পুলিশ সুপারের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, এনএসআই যুগ্ম পরিচালক আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামিনুর রহমান খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা কে.এম.এ মামুন খান চিশতীর কর্মজীবনের সাফল্য ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করা হয়। পরে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও স্মৃতি স্মারক প্রদান করা হয়।