মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ গ্রাম হেরোইন সদৃশ বস্তু ও ১০ গ্রাম গাঁজাসহ মো. মাঝারুল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের গোরস্থানপাড়া এলাকার ৯ নম্বর পৌর ওয়ার্ডের জামে মসজিদের সামনে পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাঝারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার সিংহাটী পশ্চিমপাড়া গ্রামের রেজাউল হকের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোরস্থানপাড়া জামে মসজিদের সামনে থেকে মাঝারুল ইসলামকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ২ গ্রাম হেরোইন সদৃশ বস্তু ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।