মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর কালেক্টরেট স্কুলের অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীলসহ কালেক্টরেট স্কুলের শিক্ষক ও অভিভাবকরা।
সভায় কালেক্টরেট স্কুলের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শৃঙ্খলা এবং সার্বিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার মান আরও উন্নত করতে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।