মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ১৫টি পদের বিপরীতে কানাই-রাশেদ পরিষদের পূর্ণাঙ্গ ১৫ সদস্যের প্যানেল মনোনয়নপত্র জমা দেয়।
মেহেরপুর জেলা আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলামের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হলেন— সভাপতি পদে শাহাদুল ইসলাম কানাই, সাধারণ সম্পাদক পদে রাশেদ হাসান, সহ-সভাপতি পদে মোজাম্মেল হক ও হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক পদে নূর মোহাম্মদ ও আপেল খান, কোষাধ্যক্ষ পদে ফারুক আহমেদ বেল্টু, সাংগঠনিক সম্পাদক পদে আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক পদে সোহেলের রেজা, সিনিয়র সদস্য পদে মো. আরেফিন আলী এবং সদস্য পদে সুজন আলী, শিশির আহমেদ, রাব্বি ও মানিক।
মনোনয়নপত্র জমাদানের সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট মোখলেছুর রহমান খান স্বপনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।