মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুলাই:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক বেনজামিন হেমব্রমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বাবুল মিয়া,জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা গোলাম সিদ্ধিক প্রমুখ।