মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ডেকোরেটর, সাউন্ড, লাইট ও ফুল ব্যবসায়ী সমিতির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে ৫ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
সমিতির উপদেষ্টা গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখের আলী, সমিতির সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ সমিতির নেতৃবৃন্দ।
সভা শেষে মো. শাহিনুল ইসলাম শাহীনকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মো. সিদ্দিকুর রহমান, মো. শফিকুর রহমান, হাজী সেলিম এবং মো. মনিরুল ইসলাম মনি।
নবগঠিত এডহক কমিটি সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে সভায় জানানো হয়।