মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।
পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলোর নিষ্পত্তি করেন এবং অন্যান্য সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি তিনি উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, জনসেবা এবং কর্মপরিবেশ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) নাভিদ তাসনিম, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন।