মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ সাইফুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে। সাইফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই তরিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বুড়িপোতা গ্রামে অভিযান চালায়। এসময় সাইফুলকে আটক করার পর তার কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।