মেহেরপুর নিউজ:
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য (ভিসি) প্রফেসর ড. বখতিয়ার হোসেনের সঙ্গে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের এক বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর সরকারি কলেজে অনুষ্ঠিত এ বিদায়ী অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ বিদায়ী ভিসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে মেহেরপুর সরকারি কলেজের শিক্ষকদের পক্ষ থেকে প্রফেসর ড. বখতিয়ার হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক খেজমত আলী মালিথ্য, ফুয়াদ খান, কাওছার আলী, মুন্সি রাশিদুল হকসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
বক্তারা ড. বখতিয়ার হোসেনের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং উচ্চশিক্ষার উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন। অপরদিকে বিদায়ী ভিসি মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।