মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমদাদুল হাসান, আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আলী টোকন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন এবং শ্যামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেনসহ অন্যান্যরা।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, কৃষি, পল্লী উন্নয়ন এবং বিভিন্ন সরকারি কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জনসেবার মানোন্নয়ন ও বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।