মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াদুদ চাকরি থেকে অবসর গ্রহণ করায় তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সরকারি মহিলা কলেজের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের উপাধ্যক্ষ আবদুল্লাহ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াদুদ এবং সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলমসহ অন্যরা।
অনুষ্ঠানের একপর্যায়ে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল ওয়াদুদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল-আমিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।