মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর মাঠে অনুষ্ঠিত মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে লাম ফাউন্ডেশন। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় দলটি ২-০ গোলে মা স্টোরকে পরাজিত করে।
খেলায় লাম ফাউন্ডেশনের দলীয় অধিনায়ক আলমগীর হোসেন জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনিই নির্বাচিত হন ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ)।
যাদবপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে ম্যাচসেরা আলমগীর হোসেনকে পুরস্কার প্রদান করে মেহেরপুর সজিব স্পোর্ট। খেলা শেষে ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু তাঁর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন।