মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ ওমর রুমি উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় চাঁদবিল শেরেবাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলী, মতিউর রহমান, আনারুল ইসলাম, আলমগীর হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে শেষ হয়।