মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ সেপ্টেম্বর:
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা ২য় শ্রেণীতে উন্নিত করন,সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধি,সহকারী শিক্ষকদের পদোন্নতীর মাধ্যমে প্রধান শিক্ষকে নিয়োগসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-মহাসিচব ও মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হাসান লিটন। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি সাদ আহমেদ,জেলা কমিটির সাধারন সম্পাদক আসাদুল হক,যুগ্ন সম্পাদক মাসুদ আলম প্রমুখ।