মেহেরপুর নিউজ :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে দিকে মেহেরপুরের মুজিবনগরে বাগোয়ান ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্কার আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসীম সাজ্জাদ লিখন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু,গাংনী সূর্যদায় স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কাশেম, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মশিউর রহমান পলাশ। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মকলেছুর রহমান, আসকার আলী, মনিরুজ্জামান টিটু প্রমূখ। পরে বাবর আলীকে সভাপতি এবং টিপু সুলতানকে সাধারণ সম্পাদক করে বাগোয়ান ইউনিয়ন কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়।