মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২এপ্রিল:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ পালন উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনিন সুলতানা, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কমুার মন্ডল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা. এম এ বাশার,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে এম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ।