মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ মে:
রোববার সকালে বিএমএ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুরের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার রিফাত সিদ্দিকিকে লাঞ্চিত ও সরকারি কাজে বাঁধাদান করার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন কর্মসুচী পালন করেছে। বিএমএ মেহেরপুর জেলা শাখার সভাপতি ডাঃ রমেশ চন্দ্রনাথের নেতৃত্বে মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বরে ওই কর্মসূচী পালন করা হয়। কর্মসুচীতে আগামী তিন দিনের মধ্যে দুস্কৃতিকারীদের গ্রেফতার ও বিচারের কাঠগড়ায় দাঁড় না করালে অনাশন ও কর্ম বিরতির ঘোষনা দেয়া হয়। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বিএমএ’র সম্পাদক ডাঃ আবু তাহের সিদ্দিক, ডাঃ রজব আলী , ডাঃ আব্দুস সালাম, ডাঃ মিজানুর রহমান, ডাঃ মোমিনুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ মে গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসুতি মায়ের মৃত্যুকে কেন্দ্র করে প্রসুতির স্বজন ও স্থানীয়রা কর্তব্যরত ডাঃ রিফাত সিদ্দিকিসহ অন্যান্যদের লাঞ্চিত ও ভাংচুর করে। এঘটনার জের ধরে জেলার কর্তব্যরত ডাক্তারা এই কর্মসূচী পালন করছে।