মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে ১৬ জুলাই “জুলাই শহীদ দিবস-২০২৬” এবং ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিলটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজি রুহুল আমিন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মারুফ আহমেদ বিজনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় ১৬ জুলাই “জুলাই শহীদ দিবস-২০২৬” এবং ৫ আগস্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।