মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর ট্রফির মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাহাবুব-উল আলম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমির সোহেল রানা, সেক্রেটারি জাব্বারুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আয়োব হোসেন, চাঁদবিল শেরে বাংলা ক্লাবের সভাপতি মাজেদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।