মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জুলাই:
মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে বাসের ধাক্কায় এক আলগামন চালক মারাত্মক আহত হয়েছে। শুক্রবার বিকেলের দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুর রশিদ (৩০) গোপালপুর থেকে আলগামন চালিয়ে বাড়ি ফেরার পথে মেহেরপুরগামী একটি যাত্রীবাহি বাস পিছন থেকে আলগামনটিকে ধাক্কা দিলে আগলামনটি রাস্তার ধারে উল্টে যায়। এতে চালক মারাত্মক আহত হয়। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।