তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ২০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা সোয়া ১১ টার দিকে উপজেলার নওদাপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- কাজীপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২১) ও একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে নাজমুল হুদা (৩৪)। গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, ইজিবাইক যোগে নওদা মটমুড়া গ্রামে স্কুল ব্যাগে করে ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম ও নাজমুল হুদা নামের দুই মাদক ব্যবসায়ীকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। সেই সাথে ইজিবাইকটি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।