মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের বাস স্ট্যান্ড পাড়াই একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে রাস্তার পাশে একটি দোকানের মধ্যে ঢুকে পড়েছে।
রবিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে সকালের দিকে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ ১৪-১৯৩৮) বাসস্ট্যান্ডের কাজী অফিস সড়ক দিয়ে ভূমি অফিসের দিকে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটি কে সজোরে ধাক্কা মারে। এসময় বাসের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটিটি মাঝখান থেকে ভেঙে রাস্তার পাশে আফতাব আলী দোকানের মধ্যে চলে যায়। স্থানীয়রা জানিয়েছেন ওই গাড়ির হেলপার গাড়িটি চালিয়ে ভূমি অফিসের দিকে যাচ্ছিল।