মেহেরপুর নিউজ :
মোটর সাইকেল যোগে তাড়া করে এসে মাইক্রো চালককে পিটিয়েছে তিন যুবক। সোমবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
মাইক্রো চালক মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে খোরশেদ আলী। মাইক্রো চালক খোরশেদ জানান মেহেরপুর সদর উপজেলার রায়পুর থেকে মাইক্রো চালিয়ে ফেরার পথে হঠাৎ করে তিন যুবক একটি মোটর সাইকেল যোগে এসে সদর উপজেলা পরিষদের সামনে গাড়ি থেকে নামিয়ে তাকে পিটুনি দেয়।
এসময় মাইক্রোর যাত্রীরা কান্নাকাটি শুরু করে। আক্রমণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে, পরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। কি কারনে মাইক্রোচালকের উপর হামলা হলো তা সে বলতে পারেনি।