মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা হিসেবে ৩৭ বছর পূর্তি উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে কেক কাটা হয়েছে। বুধবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কেটে মেহেরপুর জেলার ৩৭ তম মেহেরপুর জেলা দিবস পালন করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এন ডি সি কেক কেটে মেহেরপুর জেলার ৩৭ তম প্রতিষ্ঠার দিনটি উদযাপন করেন। এসময় বিভাগীয় কমিশনার মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মুখে কেক তুলে দেন ।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সম্ভু রাম পাল,মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকির রহমান , অতিরিক্ত জেলা ম্যাজিট্টেট হাফিজ আল আসাদ,অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) এস এম ফয়সাল,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খান,সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড,ইয়ারুল ইসলাম, গাংনা উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়ার উদ্দিন, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, পিপি পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, জেলা আইনজাবী সমিতির সভাপতি মিয়াজান আলী,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ হালিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, খাদ্য কর্মকর্তা আব্দুল হামিদ, জেলা ফুটবল এ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী প্রমুখ উপস্থিত ছিলেন।