গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডােব গ্রামের পােড়াপাড়া নামক ট্রাকের ধাক্কায় এহসান আলী (২৭) নামের এক মােটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এসময় আহত হয়েছেন তার বন্ধু উজ্জ্বল হােসেন। নিহত এহসান গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের ফেরদৌস আলীর ছেলে। আহত উজ্জ্বল একই গ্রামের মুনতাজ আলীর ছেলে। সােমবার বিকেল ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডােব গ্রামের পােড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত এহসানের বন্ধু উজ্জ্বল হােসেন জানান,এহসান ও উজ্জল দু’ন্ধু একটি মােটরসাইকেলযােগে গাংনী উপজেলা শহর থেকে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিল। তারা পােড়াপাড়া নামক স্থানে পৌঁছালে,বিপরীত দিক থেকে দ্রুতগামি একটি মালবাহি ট্রাকের সাথে ধাক্কা লেগে এহসান ও উজ্জল গুরুতরভাবে আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত ডাক্তার এহেসান কে মৃত ঘোষণা করেন। আহত উজ্জল গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে।