মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ রঙ্গিলা খাতুন নামের এক মহিলাকে গ্রেফতার করেছে। রঙ্গিলা খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আজহার আলীর মেয়ে।
বুধবার বিকালের দিকে এ অভিযান চালানো হয়।জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কাজিপুর গ্রামের আজহারের বাড়ি অভিযান চালায়, এ সময় ঘরের মেঝেতে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করেন।
খবর পেয়ে রঙ্গিলা জামাতা শাহাবুদ্দিন পালিয়ে যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান গোপন সূত্রে খবর পেয়ে আমরা ঐ বাড়িতে অভিযান চালায়, পরে ঘরের মেঝেতে নিচে লুকিয়ে রাখা অবস্থায় গাঁজা উদ্ধার করি, ওই ঘটনার সঙ্গে জড়িত রঙ্গিলা জামাতা পালিয়ে যায়।এ ঘটনায় শাশুড়ি এবং জামাতের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।