গাংনী প্রতিনিধি :
করােনা ভাইরাসের কারণে সরকারী ঘােষিত লকডাউনের চতুর্থ দিনে মেহেরপুরের গাংনী পৌর এলাকায় পথচারীদের মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গাংনী পৌরসভার উদ্যােগে মাস্ক বিতরণ করা হয়।
গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা আহম্মেদ আলী স্ব-শরীরে উপস্থিত থেকে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে প্রতিদিন পৌর এলাকার বিভিন্ন সড়কে ভাইরাস নাশক পাউডার স্পে করা হচ্ছে।