গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামে বিদ্যুত স্পৃষ্ট হয়ে আম্বিয়া খাতুন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২ সন্তানের জননী গৃহবধূ আম্বিয়া রাধাগোবিন্দপুর ধলা গ্রামের মেহের আলীর স্ত্রী।
মঙ্গলবার দুপুর ২টার দিকে নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় পল্লী চিকিৎসক আবুল বাশার জানান আম্বিয়া রান্না করার সময় রান্না ঘরের বিদ্যুত লাইনের তারে অসাবধানবশত স্পর্শ করেন। এসময় বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।