মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।
মঙ্গলবার দিবাগত রাতে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন গাংনী উপজেলার হিন্দা ভিটাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে ঝন্টু এবং মাইলমারী গ্রামের আরমান আলীর ছেলে হায়দার আলী।
এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।