মেহেরপুর নিউজ:
মেহেরপুরের আমঝুপিতে সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাস মহামারী মোকাবিলায় সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণের করেছে মেহেরপুর জেলা পরিষদ।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি হাটে মাস্ক, হ্যান্ড ওয়াস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণের করা হয়।
সুরক্ষা সামগ্রী বিতরণকালে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল বলেন,‘করোনা মহামারীর কারণে উন্নত দেশ ব্রিটেন-আমেরিকার মতো দেশে লাখ-লাখ মানুষ মারা যাচ্ছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা ও বিচক্ষণতার কারণে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরো বলেন, মেহেরপুর জেলা পরিষদের পক্ষ থেকে ৩ লাখ ৯০ হাজার মাস্ক, ১০ হাজার হ্যান্ড স্যানিটাজার, ১০ হাজার হ্যান্ডওয়াশ, ১০ হাজার সাবান বিতরণ করা হবে।
এসময় সেখানে বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু। করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ অতুল, সদস্য সামিউন বাসিরা পলি,খাজা মইনুদ্দিন লিটন প্রমূখ উপস্থিত ছিলেন।