গাংনী প্রতিনিধি :
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ঘােষিত মেহেরপুরের গাংনীতে দু’সপ্তাহের কঠাের লকডাউনের প্রথম দিন অতিবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার (২৪ জুন) ভোর থেকেই দুই সপ্তাহের লকডাউন কঠোরভাবে শুরু হয়েছে। গাংনী উপজেলা শহরে লকডাউন কঠাের ভাবে পালন হলেও গ্রামাঞ্চলে লকডাউনের কােন বালাই নেই। গ্রামাঞ্চলের মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে।
শহর ও গ্রামাঞ্চলে বড় বড় যানবাহন চলাচল না করলেও ছােট ছােট যানবাহন যেমন-নসিমন-করিম-অটােভ্যান চলাচল ছিল স্বাভাবিক। এদিকে লকডাউন বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গাংনী উপজেলা শহরে পরিদর্শন ও বিনামূল্য মাস্ক বিতরণ করেন। এদিন দুপুরে গাংনী পৌর এলাকায় মাস্ক বিতরণ করেছেন পৌর মেয়র আহম্মেদ আলী। এছাড়াও লকডাউন কার্যকর করতে গাংনী থানা পুলিশের একাধিকদল মাঠে রয়েছে।