মেহেরপুর নিউজ:
দেশজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ভয়াল থাবায় আজ সকলে যখন ঘরবন্দী। তখন সমাজের খেটে খাওয়া মানুষগুলোর কাছে করোনা নয়, ক্ষুধাই সবচেয়ে বড় আতঙ্কের নাম।
এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে মেহেরপুর পৌরসভার পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের আক্রান্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
শনিবার দুপুরের দিকে পৌরসভার জরুরি সবায় ফোন পেয়ে সহযোগিতা হাত বাড়িয়ে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন পৌর এলাকার ৪ নং ওয়ার্ডে ফুলবাগান পাড়ার করোনা আক্রান্ত ছমির উদ্দিন ও গোলাম মোস্তফার পরিবারে মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী পৌঁছে দেন।