মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮অক্টোবর:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম গোলাম মোস্তফার আত্মার মাগফেরাত কামনায় বৃহস্পতিবার রাতে মরহুমের বাসভবনে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, আমঝুপি ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আনছারুল হক, হাফিজুর রহমান হাফিসহ সর্বস্তরের মানুষ দোয়া অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মেহেরপুর কোর্ট জামে মসজিদের পেশ ইমাম আনছারউদ্দিন বেলালী।