গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাষ্টদহ-মহেষপুর সড়কে বিধবা মা ও তার প্রতিবন্ধী ছেলের উত্তােলনকৃত ভাতার টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইয়ের কবলে পড়া ওই বিধবা হলেন- মহেষপুর গ্রামের মৃত রসুল হােসেনের স্ত্রী সানােয়ারা খাতুন ও তার ছেলে সেরেগুল হােসেন।
রবিবার বিকেলে কাষ্টদহ-মহেষপুর সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিধবা সানােয়ারা খাতুন জানান,আমার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে জােড়পুকুরিয়া বাজার থেকে দু’জনের ৯ হাজার ভাতার টাকা উত্তােলন করে বাড়ি ফিরছিলাম।
কাষ্টদহ- মহেষপুর রাস্তার মধ্যে পৌঁছালে, একজন পুরুষ মানুষ আমাদের ঠেকিয়ে কাছে টাকা ৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আমি ও আমার ছেলে প্রতিবাদ করতে গেলে,আমাদের মারধর করে পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।