গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামে বজ্রপাতে হেলাল উদ্দীন (২৬) নামের এক কৃষক নিহত হয়েছেন। এক সন্তানের জনক নিহত হেলাল হাড়াভাঙ্গা গ্রামের হালসানা পাড়ার মােখলেছুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হাড়াভাঙ্গা বিলের মাঠ থেকে কৃষক হেলালের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান,বৃহস্পতিবার সকাল থেকে হেলাল একা একা জমিতে পাটের আঁটি বাঁধার কাজ করছিলেন। এক পর্যায়ে দুপুর ১ টার দিকে বৃষ্টি নামে ও বজ্রপাত হয় ।
ওই সময় বজ্রপাত হেলালের শরীরে আঘাত করার কারণে হয় তাে তার মৃত্যু হয়েছে। বৃষ্টি চলাকালীন ওই মাঠে কােন মানুষ ছিলােনা। হেলালের মাঠ থেকে বাড়ি আসতে দেরী হওয়ায় তার পরিবারের লােকজন ও স্থানীয় কৃষকরা মাঠে গিয়ে দেখে,তার মরদেহ পাটের জমিতে পড়ে রয়েছে। নিহত হেলালের পারিবারিক সূত্র জানায়,হেলালের বজ্রপাতে মৃত্যু হয়েছে।