মেহেরপুর নিউজ:
বাল্যবিবাহ মুক্ত মেহেরপুর জেলা দিবস উপলক্ষে মেহেরপুরে বাল্যবিবাহ বিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে এ শপথ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বাল্যবিয়েকে ” না ” স্লোগান দিয়ে শপথ গ্রহণ করেন।
জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভীন, উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল সহ শিক্ষক এবং শিক্ষার্থীরা শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিশাল সমাবেশে মেহেরপুর জেলা কে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়। সে থেকে প্রতিবছর দিবসটি পালন করা হয়।