মেহেরপুর নিউজ:
বিদ্যুতের পোল পোঁতাকে কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় সুরুজ মিয়া ও কোহিনুর মন্ডল নামের ২ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহত সুরুজ মিয়া হরিরামপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে এবং কোহিনুর মন্ডল একই গ্রামের মোশারফ মিয়ার ছেলে। জানা গেছে সকালের দিকে হরিরামপুর গ্রামের সাইদুলের ছেলে আলিহিম, ইব্রাহিম সহ তাদের লোকজন কোহিনুর জমিতে বিদ্যুতের পোল বসাতে যাই। এসময় জমির মালিক কোহিনুর বাধা দিতে গেলে তাদের উপর হামলা করা হয়। এতে কোহিনুর এবং সুরুজ আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।