মেহেরপুর নিউজ :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর পুলিশ ক্যাম্পের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে২০ বোতল ফেনসিডিলসহ রাজু আহমেদ ও এমাজউদ্দিন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
রবিবার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রাম থেকে রাজু আহমেদ ও এমাজউদ্দীনকে গ্রেপ্তার করা হয়। রাজু আহমেদ মহাজনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। এবং এমাজ উদ্দিন পার্শ্ববর্তী পরানপুর গ্রামের শুকুর আলীর ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে কোমরপুর ক্যাম্পের ইনচার্জ এসআই মোস্তফা শওকত এর নেতৃত্বে মহাজনপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মহাজনপুর গ্রামের রাজু আহমেদের বাড়িতে
অভিযান চালিয়ে তার ঘর থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় রাজু আহমেদ এবং এমাজউদ্দীনকে। এ ঘটনায় মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।